সুনামগঞ্জে সাড়ে ৩ লাখ টাকা মূল্যের তক্ষক উদ্ধার

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৬

সুনামগঞ্জে সাড়ে ৩ লাখ টাকা মূল্যের তক্ষক উদ্ধার

Manual1 Ad Code

takkak-07-dec-2016

Manual4 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির অভিযানে ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১টি ভারতীয় তক্ষক উদ্ধার করা হয়েছে।

Manual5 Ad Code

মঙ্গলবার গভীর রাতে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মাছিমপুর বিওপি’র নায়েক মো. সাব্বির হোসেন এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার বাংলাদেশের অভ্যন্তরে গামারীতলা নামক স্থানে অভিযান চালিয়ে ১টি ভারতীয় তক্ষক উদ্ধার করে। যার বর্তমান বাজার মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা ।

এ সময় চোরাকারবারীরা বিজিবি এর উপস্থিতি টের পেয়ে তক্ষক ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি পরিত্যক্ত অবস্থায় তক্ষক আটক করে। এ ব্যাপারে মামলা থানায় দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড বিজিবর সুনামগঞ্জ অঞ্চলের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মাহবুব আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code