নাসিক নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ: ফখরুল

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৬

নাসিক নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ: ফখরুল

Manual4 Ad Code

%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%ab%e0%a6%96%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b2সুরমা মেইল ডেস্ক :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নারায়ণগঞ্জের নির্বাচন সুষ্ঠু হওয়ার ওপরই নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ। ধানের শীষে ভোট দিলে মানুষ গণতন্ত্র ফিরে পাবে। নাসিক নির্বাচন ও এর ফলাফলই বলে দেবে আগামী নির্বাচন কেমন হবে।

Manual8 Ad Code

শনিবার সকালে নারায়ণগঞ্জে বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খানের গণসংযোগে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রচারণার ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, এ সরকার মানুষের ভোটের অধিকার হরণ করেছে। আজ ভোট দিতে হয় না, ভোট ছাড়াই প্রতিনিধিরা নির্বাচিত হন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ও এর ফলাফলের ওপর নির্ভর করবে আগামী নির্বাচনের ভবিষ্যৎ।

Manual5 Ad Code

তিনি বলেন, বিরোধী মতের মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে সরকার। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব। আজ দেশের মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়। সরকারের জুলুম নির্য‍াতনের বিরুদ্ধে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে এটাই আমার প্রত্যাশা।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code