শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৬

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার রাজধানীর ধানমন্ডিস্থ সুলতানা কামাল জাতীয় ক্রীড়া কমপ্লেক্সে স্বর্ণ কিশোরী জাতীয় কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা আমাদের জাতীয় জীবনের প্রধান বিপদ। এগুলো আমাদের জাতীয় জীবন ও রাজনীতিতে আঘাত করে। মাদকের ছোবল সমাজে আঘাত করে। মাদকাসক্ত হলে কখনো সুস্বাস্থ্য হবে না। তাই মাদককে ঘৃণার সাথে না বলতে হবে। দুর্নীতিকে না বলতে হবে। সাম্প্রদায়িকতা ও মাদক মুক্ত বাংলাদেশ গড়তে হবে।

Manual8 Ad Code

ওবায়দুল কাদের বলেন, জীবন হচ্ছে একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ যে নিতে জানে না, যার সাহস ও মনোবল নেই সে কখনো এগিয়ে যেতে পারবে না। বারে বারে থমকে যাবে। চ্যালেঞ্জের নামই জীবন।

Manual4 Ad Code

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের জীবন গড়তে হবে জীবনের জন্য, জীবিকার জন্য নয়। তোমাদের পরীক্ষার্থী নয়, শিক্ষার্থী হতে হবে। তাহলেই আমাদের দেশে কোয়ালিটি এডুকেশন সৃষ্টি হবে।

Manual7 Ad Code

অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বিরেন শিকদার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code