সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানিয়েছেন, খালেদা-হাসিনার ১ঘণ্টার বৈঠকে দেশের সকল সমস্যার সমাধান হয়ে যাবে।
রবিবার রাজধানীর ফটো জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনে জাসাস ঢাকা মহানগর দক্ষিন আয়োজিত জাসাসের সাবেক আহ্বায়ক জাহিদ হোসেন চুন্নুর ২১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ আহ্বান করেন।
দেশের সমস্যা সমাধানের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশে যে গণতন্ত্র ও ভোটাধিকারের সংকট চলছে এটি সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আলোচনায় বসলে সকল সমস্যার সমাধান ১ ঘন্টায় সমাধান হয়ে যাবে।
নাসিক নির্বাচন প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন,নারায়নগঞ্জ সিটি করপোরেসন(নাসিক)নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা: সেলিনা হায়াত আইভি বিজয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী তাকে বুকে টেনে নিয়েছেন।আমাদের প্রশ্ন প্রধানমন্ত্রী কি তাকে সত্তিই বিজয়ের আনন্দে বুকে টেনে নিয়েছেন।
Design and developed by ওয়েব হোম বিডি