সরকার নিরপেক্ষ না হলে সুষ্ঠু নির্বাচন হবে না : খালেদা

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৬

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সুষ্ঠু হয়নি অভিযোগ করে খালেদা জিয়া বলেছেন, নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ না হলে নির্বাচন সুষ্ঠু হবে না।

Manual8 Ad Code

মঙ্গলবার রাতে শুভ বড়দিন উপলক্ষে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন-এর আয়োজন করে।

Manual7 Ad Code

তিনি বলেন, যেনতেন নির্বাচন কমিশন দিয়েও নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। তাই স্বাধীন নির্বাচন কমিশনের সঙ্গে সঙ্গে একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে।

খালেদা জিয়া বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন নাই। আওয়ামী লীগের জন্য একরকম আইন আর অন্য সকলের জন্য আরেকরকম আইন। আওয়ামী লীগের লোকেরা অন্যায় করেও পার পেয়ে যায়; বিচার হয় না। সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে আওয়ামী লীগের লোকেরা জড়িত। এদের ধরলেই সব বের হয়ে আসবে, কারা সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে জড়িত।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code