দেশে যত সন্ত্রাস ও হত্যাকাণ্ড হচ্ছে সবগুলোতে আ’লীগ জড়িত

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৭

দেশে যত সন্ত্রাস ও হত্যাকাণ্ড হচ্ছে সবগুলোতে আ’লীগ জড়িত

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‍ক্ষমতা পাকাপোক্ত করতেই নতুন নতুন আইন করছে আওয়ামী লীগ সরকার। দেশে যত সন্ত্রাস ও হত্যাকাণ্ড হচ্ছে সবগুলোতে আওয়ামী লীগের লোকজনই জড়িত।

Manual4 Ad Code

রোববার জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় খালেদা জিয়া এ কথা বলেন।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেছেন ছাত্রদলের সভাপতি রাজিব আহসান।

খালেদা বলেন, ‍এ সরকারের আমলে দেশে হত্যা ও গুমের মহোৎসব শুরু হয়েছে। আর চলছে বিএনপি ও ছাত্রদল নেতা-কর্মীদের ওপর অমানবিক নির্যাতন।

Manual5 Ad Code

খালেদা জিয়া অভিযোগ করেন, মানহীন শিক্ষা দিয়ে নতুন প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া হচ্ছে। পরীক্ষা নিয়ে নানা রকমের কারসাজি হয়।

এই দেশকে হাসিনা (প্রধানমন্ত্রী) ধ্বংস করতে চায়। দেশের যুব সমাজকে ধ্বংস করতে চায়। তারা ক্ষমতার মসনদ পাকা করার জন্য প্রতিনিয়ত নতুন নতুন আইন পাস করতে চায়। কোথায় আইন পাস করেন? কার জন্য আইন পাস করেন? যারা ভোটে নির্বাচিতই হয়নি। যে সংসদে কোন বিরোধী দলই নেই।

Manual3 Ad Code

খালেদা জিয়া বলেন, আমরা চাই, একটা সহায়ক সরকার হবে। যেটি নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা করবে। রাষ্ট্রপতির কাছে প্রস্তাবটি ভালো লেগেছে। তিনি বলেছেন, আপনাদের প্রস্তাবটা সুন্দর।

Manual6 Ad Code

জোর করে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যায় না উল্লেখ করে খালেদা জিয়া বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য শুধু নির্বাচন কমিশন নিরপেক্ষ হলেই চলবে না, প্রয়োজন নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সহায়ক সরকার।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code