সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কাউকে খুন করে পার পাওয়া যাবে না। ৭৫’ আর ২০১৭ সাল এক নয়। পরিষ্কারভাবে জানাতে চাই ৭৫ এর বঙ্গবন্ধু, যে বুলেট তাকে খুন করেছে, ২০১৭ সালে সেই বঙ্গবন্ধু হাজার গুণ বেশি শক্তিশালী।
মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগরভবনে ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
কাউন্সিলরদের উদ্দেশ্যে ওবায়দুল বলেন, আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় সর্ব কালের সর্ব বৃহৎ জনসভার আয়োজন করা হবে। পাড়া, মহল্লায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী লোকদের সেখানে আনতে হবে। এজন্য তিনি ওয়ার্ড কাউন্সিলরদের সহযোগিতা কামনা করেন।
Design and developed by ওয়েব হোম বিডি