সুনামগঞ্জে ১৮৭ বোতল ভারতীয় মদসহ আটক ১

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৭

সুনামগঞ্জে ১৮৭ বোতল ভারতীয় মদসহ আটক ১

Manual3 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে র‌্যাবের অভিযান চালিয়ে ১৮৭ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদসহ ১ জনকে আটক করা হয়েছে।

Manual2 Ad Code

মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-৩, সুনামগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আফজাল হোসেন এর নেতৃত্বে জেলার সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের ভলবপুর গ্রামের ভলবপুর খান সাহেবের ইট ভাটার উত্তর পার্শ্বে অভিযান চালিয়ে ১৮৭  বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদসহ ১ জন চোরাকারবারীকে আটক করা হয়।

র‌্যাব এর উপস্থিতি টের পেয়ে অপর চোরাকারবারীরা মদগুলো রেখে পালিয়ে গেলেও ১ জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মোঃ আমির আলী। সে রঙ্গারচর ইউনিয়নের কান্দিগাওঁ গ্রামের মৃত সমশের আলীর ছেলে।

Manual1 Ad Code

উদ্ধারকৃত মাদকের মূল্য ১ লাখ ৩০ হাজার ৯ শত টাকা বলে র‌্যাব জানায়।  আটককৃত ব্যক্তিকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যপারে সদর থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামালা দায়ের করা হয়েছে।

এ ব্যপারে র‌্যাব-৯ এর সুনামগঞ্জ অঞ্চলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আফজাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, যেকোন ধরনের অপরাধ দমনে র‌্যাব সদস্যরা সর্তক রয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code