ভূমিকম্পে আতঙ্কিত হয়ে বৃদ্ধের মৃত্যু, আহত ২

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৭

ভূমিকম্পে আতঙ্কিত হয়ে বৃদ্ধের মৃত্যু, আহত ২

Manual1 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মঙ্গলবার দুপুরে ভূমিকম্প চলাকালে আতঙ্কিত হয়ে হৃদরোগে এক বৃদ্ধ মারা গেছেন। এসময় আরো ২জন আহত হন।

Manual1 Ad Code

নিহত বৃদ্ধ হচ্ছেন হিরণ মিয়া (৬০)। তিনি উপজেলার আমলপুর পাটলি ইউনিয়নের আসামপুর গ্রামের বাসিন্দা মৃত সুনু মিয়ার ছেলে।

Manual8 Ad Code

আহতরা হলেন পাটলি দারুল উলুম মাদ্রাসার আবাসিক ছাত্র নাজিউর রহমান (১৩)। তার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট। এছাড়াও উপজেলার জগন্নাথপুর গ্রামের রুবা আক্তার (১৬) নামে এক কিশোরী আহত হয়েছেন।

Manual6 Ad Code

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে ভূমিকম্পের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় হিরণ মিয়ার। আহত নাজিউর রহমান মাদ্রাসার দ্বিতীয় তলা থেকে তাড়াহুড়া করে নিচে নামতে গিয়ে আহত হয়, পরে তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।

বৃদ্ধের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার মির্জা মো. আলী খান

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code