সুনামগঞ্জে ভারতীয় কিসমিসসহ নৌকা আটক

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৭

সুনামগঞ্জে ভারতীয় কিসমিসসহ নৌকা আটক

Manual2 Ad Code

সুনামগঞ্জ প্রতিবেদক :: সুনামগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ভারতীয় কিসমিসসহ ১টি ইঞ্জিন চালিত নৌকা আটক করা হয়ছে। যার বাজার মূল্য ৪৭ লাখ ৫৪ হাজার ৭৮০ টাকা।

বুধবার ভোরে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সুনামগঞ্জ এর দোয়ারা বাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মাছিমপুর বিওপি’র হাবিলদার মো. মান্নান খান এর নেতৃত্বে একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে মিয়ারচর নামক স্থানে অভিযান চালিয়ে ১১৬০ কেজি ভারতীয় কিসমিসসহ ১টি ইঞ্জিন চালিত স্টীলের নৌকা আটক করা হয়।

Manual3 Ad Code

এ সময় বিজিবি এর উপস্থিতি টের পেয়ে কিসমিসসহ নৌকা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় কিসমিসসহ নৌকা আটক করে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

Manual4 Ad Code

এ বিষয়ে ২৮ বর্ডারগার্ড বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল মো. নাসির উদ্দিন আহমেদ পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code