নাছির উদ্দিনের বাসায় ডাকাতি ও কেয়ারটেকার খুন : আটক ৪

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৭

নাছির উদ্দিনের বাসায় ডাকাতি ও কেয়ারটেকার খুন : আটক ৪

Manual4 Ad Code

প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি ও কেয়ারটেকার খুনের ঘটনায় ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ।

Manual1 Ad Code

গতকাল বুধবার দিরাই থানা পুলিশ তাদের আটক করে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল জানান, নাছির চৌধুরীর বাসায় ডাকাতি ও খুনের ঘটনায় জড়িত সন্দেহে উপজেলার ভরারগাঁও গ্রামের জাকির হোসেন (২৫), একরাম (২৫), মকসদপুর গ্রামের সুলতান চৌধুরী (৩০), ঘাগটিয়া গ্রামের রুহুল আমীন (৩০) কে আটক করা হয়েছে। আটককৃতদের সুনামগঞ্জ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

Manual7 Ad Code

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর দিবাগত রাতে নাছির উদ্দিন চৌধুরীর বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা নাছির উদ্দিন চৌধুরীর লাইসেন্স করা একটি রাইফেল, একটি রিভলভার ও বিপুল পরিমাণ স্বর্ণ লুট করে নিয়ে যায়। এ সময় নাছির উদ্দিন চৌধুরীসহ পরিবারের অন্যান্য সদস্যরা সুনামগঞ্জ ও সিলেটে অবস্থান করছিলেন। এই সুযোগে একদল ডাকাত বাসাটিতে ডাকাতি সংঘটিত করে। ডাকাতির পর থেকে ওই বাসার কেয়ারটেকার লিলু মিয়া (১৫) নিখোঁজ হন। পরে ১ জানুয়ারি দুপুরের দিকে সদর উপজেলার কাঠইর এলাকা থেকে লিলু মিয়ার মৃতদেহ পুলিশ উদ্ধার করে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code