নাসিরনগর হামলার সন্দেহভাজন ইউপি চেয়ারম্যান আতিক গ্রেফতার

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৭

নাসিরনগর হামলার সন্দেহভাজন ইউপি চেয়ারম্যান আতিক গ্রেফতার

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: নাসির নগরে হামলার সন্দেহভাজন মূলহোতা হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ভাটারা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ব্রাক্ষণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মফিজ উদ্দিন জানান, দুপুরে রাজধানীর ভাটারা এলাকা থেকে ভাটারা থানা পুলিশের সহায়তায় আতিককে গ্রেফতার করা হয়েছে। এখন তাকে ব্রাক্ষণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনার প্রস্তুতি চলছে।

জানা গেছে, আতিকুর রহমান হরিপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান। গত ৩০শে অক্টোবর ফেসবুকে প্রকাশিত একটি ছবিকে কেন্দ্র করে নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর এবং মন্দিরে হামলা চালায় একদল লোক। এর কয়েকদিন পর আবার কিছু বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

Manual1 Ad Code

হরিপুরের ইউপি নির্বাচনে আওয়ামীলীগ থেকে আতিকুর রহমান মনোনীত হয়ে নির্বাচিত হলেও প্রথমে অন্য একজনকে মনোনয়ন দেয়া হয়েছিল, পরে যা বাতিল করা হয়। এই দুজনের মধ্যে দ্বন্দ্বের সুযোগেই ঘটনাটি ঘটেছে বলে পুলিশের প্রতিবেদনে উঠে আসে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code