আ’লীগ গণতন্ত্র বিশ্বাস করে না : রিজভী

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৭

আ’লীগ গণতন্ত্র বিশ্বাস করে না : রিজভী

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে না। তাদের অধীনে গণতন্ত্র বিষাক্ত গ্যাস চেম্বারে বন্দি।

শনিবার সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, সরকার দেশকে নিজেদের পৈত্রিক সম্পত্তি মনে করে। এজন্য এখানে কাউকে কোনো কর্মসূচি পালন করতে দিতে চায় না, বিরোধী মতের যেকোনো কর্মসূচি দমন করে।

Manual3 Ad Code

তিনি আরো বলেন, ক্ষমতাসীনরা যে গণতন্ত্রে বিশ্বাসী না, আজকের সমাবেশ করতে না দিয়ে আরেকবার প্রমাণ করল তাঁরা। তাদের অধীনে গণতন্ত্র বিষাক্ত গ্যাস চেম্বারে বন্দি।

রিজভী বলেন, সরকার জনগণ নয়, পুলিশকে ক্ষমতার উৎস মনে করে। এজন্য ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে বিরোধী দলের কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ মিছিলে সারাদেশে বর্বরোচিত হামলা চালিয়েছে।

Manual6 Ad Code

তিনি এ হামলার নিন্দা জানান এবং অবিলম্বে কর্মসূচি পালনের সময় আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। এ সময় রিজভী রাজধানীতে শনিবার সমাবেশ কর্মসূচি পালন করতে না দেয়ার প্রতিবাদে আগামীকাল রোববার দেশব্যাপী বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন।

Manual1 Ad Code

তিনি বলেন, ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আজকের সমাবেশ কর্মসূচি ঠেকাতে ক্ষমতাসীনদের বর্বর পদক্ষেপের প্রতিবাদে আগামীকাল (রোববার) সারাদেশে জেলা সদর ও মহানগরে এবং ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code