সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুকে হারিয়েছি, শেখ হাসিনাকে হারাতে চাই না। শেখ হাসিনাকে হত্যা করার জন্য একের পর এক গভীর ষড়যন্ত্র হচ্ছে।
সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ তিনি এসব কথা বলেন।
আগামীকাল ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক লীগ ও ন্যাপ-ভাসানীর যৌথভাবে এ সভার আয়োজন করে।
হাছান মাহমুদ বলেন, ষড়যন্ত্র ও অস্ত্রের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল। দলটি জন্মলগ্ন থেকেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত ছিল এবং আজও দেশ ও জনগণের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত।
তিনি বলেন, শেখ হাসিনার উন্নয়নের ধারাকে ধ্বংস করার জন্য বেগম জিয়া দেশ ও জাতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হচ্ছে এবং দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এই ষড়যন্ত্র চালানো হচ্ছে।
Design and developed by ওয়েব হোম বিডি