সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ একটা বড় দল। ছিটেফোঁটা সমস্যা থাকতেই পারে।
মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আওয়ামী লীগ একটা বড় দল। ছিটেফোঁটা সমস্যা থাকতেই পারে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যারা দলের প্যারাসাইট তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। ১১ জানুয়ারির পর থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গড়ে আমাদের বিজয়কে আরও সুসংগঠিত করা হবে। বাংলাদেশ উন্নয়নের পথে এগুচ্ছে। উন্নয়নে বাংলাদেশ বিশ্বের কাছে সমাদৃত বলেও মন্তব্য করেন তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি