বিএনপিকে মাঠে নামার অনুমতি দিয়ে লাভ কী? : ওবায়দুল কাদের

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৭

বিএনপিকে মাঠে নামার অনুমতি দিয়ে লাভ কী? : ওবায়দুল কাদের

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়ে লাভ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল।

Manual8 Ad Code

বক্তব্যের সময় এক সাংবাদিক ওবায়দুলের উদ্দেশে বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান অভিযোগ করেছেন, বিএনপিকে মাঠে নামার সুযোগ দিচ্ছে না আওয়ামী লীগ।

জবাবে কাদের বলেন, ‘উনাকে তো কখনো মাঠে দেখা যায় না। বিএনপিকে অনুমতি দিয়ে লাভ কী? কর্মসূচি দিয়ে নেতারা মাঠে নামে না। নেতা না নামলে কর্মী কীভাবে মাঠে নামবে?’

Manual4 Ad Code

‘আওয়ামী লীগ রাজপথের দল, ক্ষমতায় থাকলেও আমরা রাজপথে আছি, বিরোধী দলেও থাকলেও রাজপথে থাকি।’

Manual5 Ad Code

১১ জানুয়ারির পর দলে অনুপ্রবেশকারী ‘পরগাছা’দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি জানান, দলে দু-একটা জামায়াত প্রবেশ বিচ্ছিন্ন ঘটনা। এসব অনুপ্রবেশকারী পরগাছা বিভিন্ন অপকর্ম করে, যাতে শেখ হাসিনার সব অর্জন প্রশ্নবিদ্ধ করতে না পারে, সে জন্য তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Manual1 Ad Code

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের প্রধান শত্রু অসাম্প্রদায়িকতা। আমাদের আগামী দিনের শপথ হলো সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ গড়ে তোলা। আমরা এই সাম্প্রদায়িকতাকে প্রতিহত, প্রতিরোধ এবং মোকাবিলা করব।’

ওবায়দুল কাদের বলেন, ১০ জানুয়ারি বাঙালিদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ একটি দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি বিজয় লাভ করে। ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীনতা যুদ্ধের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করে। এর মধ্য দিয়ে বিজয় পূর্ণতা পায়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code