বাংলাদেশ নারীরা আর পিছিয়ে নেই : চুমকি

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৭

বাংলাদেশ নারীরা আর পিছিয়ে নেই : চুমকি

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নে আরপিছিয়ে নেই, বরং এক ধাপ এগিয়ে রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের হলরুমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্পলাইন (১০৯২১ নম্বরটি) সেন্টারের সম্প্রসারিত ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

Manual1 Ad Code

চুমকি বলেন, নারীর ক্ষমতায়নের সারা বিশ্ব এখন এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এজন্য আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। বাংলাদেশে সর্বক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীরা এখন এগিয়ে যাচ্ছে।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, সমাজে এখনও নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। নারী ও শিশুরা সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন। জোয়ারের সাথে কিছু খারাপ জিনিসও চলে আসতে পারে। আর সাইবার ক্রাইমও এমন একটি বিষয়। মূল কথা হলো- এই হেল্পলাইন ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম একটি অংশ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code