টাকা নয়, শীতবস্ত্র দিয়ে হত দরিদ্রদের পাশে দাঁড়ান : ওবায়দুল কাদের

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৭

টাকা নয়, শীতবস্ত্র দিয়ে হত দরিদ্রদের পাশে দাঁড়ান : ওবায়দুল কাদের

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: সারাদেশের নেতাকর্মীদের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, টাকা নয় শীতবস্ত্র দিয়ে অসহায় সুবিধা বঞ্চিত হত দরিদ্রদের পাশে দাঁড়ানো হোক।

Manual1 Ad Code

বৃহস্পতিবার বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদের ৩ বছর পূর্তী উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি। গত ২৬ বছরে যা হয়নি গত ৩ বছরে এর চেয়ে বেশি উন্নতি হয়েছে। এটা শেখ হাসিনা সরকারের অভাবনীয় সাফল্য। তবে আমরা তো মানুষ, ফেরেশতা নই, ব্যর্থতা তো থাকবেই।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code