রূপকথার রাজ্যে রঙিন খোয়াব দেখে লাভ নেই বিএনপির : সেতুমন্ত্রী

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৭

রূপকথার রাজ্যে রঙিন খোয়াব দেখে লাভ নেই বিএনপির : সেতুমন্ত্রী

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপির সমালোচনা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যে দল গত তিন বছরে রাজপথে উত্তাপ ছড়াতে পারে নি, সে দলের রূপকথার রাজ্যে রঙিন খোয়াব দেখে লাভ নেই।

Manual7 Ad Code

বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

এরপর থেকে সোহরাওয়ার্দীতে অনুমতি না পেলে অনুমতি ছাড়াই বিএনপি জনসভা করবে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন বক্তব্যেরও সমালোনা করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ৭৫ সালের পর ২৬ বছরে কোনো সরকার যা করতে পারে নি, শেখ হাসিনা সরকার তিন বছরে তা করে দেখিয়েছে।

Manual7 Ad Code

তিন বছরে সরকারে ব্যর্থতা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ছোট-খাট কয়েকটি ভুল-ব্যর্থতা থাকতে পারে। কারণ আমরা তো মানুষ। তবে আমাদের প্রাপ্তি প্রত্যাশার থেকে অনেক বেশি।

Manual1 Ad Code

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে সারাদেশে জেলা-উপজেলা শাখার নেতাকর্মীদের নেত্রীর পক্ষ থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণের নির্দেশ দিয়েছি। মানবতার পক্ষে দাঁড়াতে বলেছি।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code