সুনামগঞ্জে দেড় কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৭

সুনামগঞ্জে দেড় কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার

Manual3 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)’র অভিযানে দেড় কোটি টাকা মূল্যে ১টি তক্ষক আটক করা হয়েছে।

শুক্রবার ভোরে ২৮ বিজিবি’র সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউরগড় বিওপি’র নায়েব সুবেদার মো. এমদাদুল হক এর নেতৃত্বে একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে মনাইপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে তক্ষকটি উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

এ সময় বিজিবি এর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তক্ষক ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় তক্ষক উদ্ধার করে নিয়ে আসে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

Manual6 Ad Code

এ ব্যপারে ২৮ বর্ডারগার্ড বিজিবির সুনামগঞ্জ অঞ্চলের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মাহবুব আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, সকল ধরনের চোরাচালান এবং অন্যান্য যে কোন অপতৎপরতা রোধে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনাসহ সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে অব্যাহত রেখেছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code