রাস্তা বন্ধ করে র‌্যালি-সমাবেশ করা যাবে না : ওবায়দুল কাদের

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৭

রাস্তা বন্ধ করে র‌্যালি-সমাবেশ করা যাবে না : ওবায়দুল কাদের

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন রাস্তা বন্ধ করে র‌্যালি-সমাবেশ না করতে।

Manual7 Ad Code

শুক্রবার ধানমন্ডির রাসেল স্কয়ারে মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ নির্দেশ দেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশ রাস্তা বন্ধ করে সভা-সমাবেশ বা কোনো রাজনৈতিক কর্মসূচি করা যাবে না। ভবিষ্যতে রাস্তায় কোনো প্রোগ্রাম করা যাবে না।

Manual8 Ad Code

চলতি জানুয়ারিতে রাজধানীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ৫জানুয়ারির নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তি ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচির কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ওবায়দুল কাদের ছাত্রলীগের র‌্যালির কারণে যানজটে জনদুর্ভোগের জন্য একাধিক জনসভায় দুঃখ প্রকাশ করেছিলেন।

রাস্তা যাতে বন্ধ না হয় এ জন্য বিকল্প পথ খোঁজা হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, রাস্তায় র‌্যালি করার ক্ষেত্রে আমরা বিকল্প পথ খুঁজছি। সরকারি ছুটির দিনগুলিতে র‌্যালি করা যায় কিনা ভাবছি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানের উপস্থিতিতে আওয়ামী লীগের এ নেতা প্রায় ৫হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময়   আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code