সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মহান মুক্তিযুদ্ধে যারা সক্রিয় ছিলেন তাদের অগ্রাধিকার না দিয়ে যাদের দিয়ে আওয়ামী লীগের স্বার্থ উদ্ধার হবে তাদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। এখন আওয়ামী লীগের মা-বাবা হয়েছেন এইচটি ইমাম।
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী নাগরিক দলের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
গয়েশ্বর বলেন, দেশের অর্জিত রিজার্ভ বিগত সরকারগুলোর ধারাবাহিক সাফল্যের ফসল। এটাকে বর্তমান সরকার তাদের অর্জণ বলে চালিয়ে দিচ্ছে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা দেশে অনেকগুলো ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। সেগুলো থেকে শ্রমিকরা প্রশিক্ষণ নিয়ে জনশক্তি হিসেবে বিদেশে গিয়ে বৈদেশিক মূদ্রা নিয়ে আসে।।
Design and developed by ওয়েব হোম বিডি