খালেদা জিয়ার নেতৃ‌ত্বই গণতন্ত্র পুনরুদ্ধার হ‌বে : ফখরুল

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০১৭

খালেদা জিয়ার নেতৃ‌ত্বই গণতন্ত্র পুনরুদ্ধার হ‌বে : ফখরুল

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ‌‌‌খালেদা জিয়ার প্রতি আাস্থা রাখুন, তার নেতৃ‌ত্বই গণতন্ত্র পুনরুদ্ধার হ‌বে।

Manual7 Ad Code

শনিবার দুপু‌রে রাজধানীর ইঞ্জি‌নিয়ার্স ইন‌স্টি‌টিউশ‌নে ‘জ্যো‌তির্ময় জিয়া এবং কা‌লো মে‌ঘের দল’ গ্র‌ন্থের প্রকাশনা উৎসবে তি‌নি এসব কথা ব‌লেন। বইটি রচনা ক‌রে‌ছেন ক‌বি সাংবা‌দিক আব্দুল হাই শিকদার।

‌মির্জা ফখরুল ব‌লেন, বিএন‌পি রাজপ‌থে নাই এ কথা সত্য নয়। আমরা রাজপ‌থে আসছি। সময় ও সু‌যোগমত আবারও আস‌বো।

Manual4 Ad Code

তিনি বলেন, বিএন‌পি চেয়ারপারসন খা‌লেদা জিয়ার প্র‌তি আস্থা রাখুন। তার নেতৃ‌ত্বই গণতন্ত্র পুনরুদ্ধার হ‌বে। গণতন্ত্র ফি‌রি‌য়ে আন‌তে শেষ রক্ত‌বিন্দু দি‌য়ে লড়াই ক‌রে যাব।

‌তি‌নি ব‌লেন, আমরা একটা ফ্যাসিবাদী সরকা‌রের বিরু‌দ্ধে লড়াই ক‌র‌ছি। বিএন‌পি এক‌টি গণতা‌ন্ত্রিক দল। বিএন‌পির পাচ শতা‌ধিক নেতাকর্মীকে গুম করা হ‌য়ে‌ছে। হাজার হাজার নেতাকর্মী জে‌লে র‌য়ে‌ছেন। এই রকম প‌রি‌স্থিতির ম‌ধ্যে দি‌য়ে আমা‌দের লড়াই কর‌তে হয়।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code