রাগীব আলীর পক্ষে সাফাই সাক্ষ্যগ্রহণ : পরবর্তী শুনানি ২৬ জানুয়ারি

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৭

রাগীব আলীর পক্ষে সাফাই সাক্ষ্যগ্রহণ : পরবর্তী শুনানি ২৬ জানুয়ারি

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তি আত্মসাৎ ও ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় দানবীর রাগীব আলীর পক্ষে দু’জনের সাফাই সাক্ষ্যগ্রহণ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ২৬ জানুয়ারি। এদিন মামলার রায়ের তারিখ ঘোষণা করা হতে পারে।

মঙ্গলবার সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. সাইফুজ্জামান হিরোর আদালতে তারা সাক্ষ্য প্রদান করেন।

Manual8 Ad Code

এর আগে গত বুধবার আদালতে সাফাই সাক্ষ্য দেয়ার কথা থাকলেও সেদিন উপস্থিত হননি কোন সাক্ষী। ফলে সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য আজ ১৭ জানুয়ারি তারিখ ধার্য্য করেন আদালত।

উল্লেখ্য, ১৯৯০ সালে ভুয়া সেবায়েত সাজিয়ে তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তি দখল নেন রাগীব আলী। বাগানের একাংশে রাগীব আলী ও তাঁর স্ত্রীর নামে মেডিকেল কলেজ ও নার্সিং কলেজ স্থাপন করেন।

Manual4 Ad Code

দেবোত্তর সম্পত্তির চা-বাগান বন্দোবস্ত নেওয়া ও চা-ভূমিতে বিধিবহির্ভূত স্থাপনা করার অভিযোগে ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল কাদের বাদী হয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি ও সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুটো মামলা করলে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে নিষ্পত্তি করে পুলিশ।

১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের রায়ে মামলা দুটো পুনরুজ্জীবিত করে বিচার প্রক্রিয়া শুরু হয়। দুই মামলায় গত ১০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল হলে ১২ আগস্ট আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ওই দিনই পালিয়ে ভারতের করিমগঞ্জ চলে যান রাগীব আলী ও তাঁর ছেলে।

Manual5 Ad Code

গত ২৩ নভেম্বর ভারতের করিমগঞ্জ ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন রাগীব আলী। ওই দিনই তাঁকে দেশে পাঠানো হলে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এর আগে গত ১২ নভেম্বর ভারত থেকে জকিগঞ্জ ইমিগ্রেশন হয়ে দেশে ফেরার সময় আবদুল হাই গ্রেপ্তার হন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code