নির্বাচন করতে পারছেন না কাদের সিদ্দিকী

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৭

নির্বাচন করতে পারছেন না কাদের সিদ্দিকী

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: ঘোষিত টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনের উপ-নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর করা আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। এ রায়ের ফলে তিনি এই উপ-নির্বাচনে আর প্রার্থী হতে পারবেন না। তবে উপ-নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।

Manual4 Ad Code

বুধবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে ৮ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। নির্বাচন কমিশনের আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ ইয়াসিন খান এই তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, হজ নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী পদত্যাগ করায় টাঙ্গাইল-৪ আসন শূন্য হয়। ওই আসনে উপনির্বাচনে প্রার্থী হন লতিফ সিদ্দিকীর ভাই ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। কিন্তু ঋণখেলাপির অভিযোগে গত ১৩ অক্টোবর তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

১৯ অক্টোবর নির্বাচন কমিশনে কাদের সিদ্দিকী আপিল করলেও নির্বাচন কমিশন তা বাতিল করে দেয়। পরে হাইকোর্টে রিট আবেদন করেন কাদের সিদ্দিকী। হাইকোর্ট মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। নির্বাচন কমিশন আবার আদালতে আবেদন করেন। পরে কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ নয় বলে নির্বাচন কমিশনের দেয়া সিদ্ধান্ত বহাল রাখে হাইকোর্ট।

Manual8 Ad Code

হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করেন কাদের সিদ্দিকী। আজ তার আপিল খারিজ করে দিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখে আপিল বিভাগ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code