সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন নিয়ে নতুন করে সংলাপের ব্যাপারে বিএনপির সঙ্গে নির্বাচন কমিশন নিয়ে সংলাপ করার আর কোনো সুযোগ নেই। রাষ্ট্রপতি সব দলের সাথে সংলাপ করেছেন। নির্বাচন কমিশন গঠন করার সম্পূর্ণ তার এখতিয়ার।
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় কাঁচপুর, মেঘনা ও গোমতী দ্বিতীয় চার লেন সেতুর প্রকল্পের প্রথম পাইলিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি জানান, জাপান-বাংলাদেশ যৌথ অর্থায়নে এই তিনটি সেতু নির্মাণে ব্যয় হবে সাড়ে আট হাজার কোটি টাকা। এর মধ্যে জাইকা সাড়ে ছয় হাজার কোটি টাকা অর্থ প্রদান করবে আর বাংলাদেশ করবে দুই হাজার কোটি টাকা।
মন্ত্রী জানান, গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনার কারণে এ কাজের কিছুটা বিলম্ব হলেও নির্ধারিত সময় ২০১৮ সালের ডিসেম্বর মাসেই পদ্মা সেতুর সাথে একই সময়ে এ তিনটি সেতু জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায়ের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাত খুনের মামলার রায় দেশের অপরাধীদের জন্য কঠোর সতর্ক বার্তা।
তিনি জানান, সাত হত্যা মামলার প্রধান আসামি নুর হোসেনকে দল থেকে ইতোমধ্যে বহিষ্কার করা হয়েছে।
মন্ত্রীর পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কাচপুর সেতু প্রকল্প পরিচালক সাঈদ হক, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি