সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটি নিরপেক্ষ, যোগ্য এবং সঠিক নির্বাচন কমিশন গঠন করতে সক্ষম হবে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি রাষ্ট্রপতি তাঁদের মধ্যে একজন যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন।
শনিবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জিয়া পরিষদ নামে একটি সংগঠনের প্রতিনিধি সম্মেলনে বিএনপির মহাসচিব এ কথা বলেন।
ফখরুল বলেন, রাষ্ট্রপতি এখনো সার্চ কমিটি ঘোষণা করেননি। রাষ্ট্রপতি নিঃসন্দেহে জনগণের আশা আকাংখা পূরণ করবার জন্য বাংলাদেশের মানুষের চোখের ভাষা বুঝে সার্চ কমিটি করবেন।
নতুন প্রজন্মকে জিয়া সম্পর্কে আরও বেশি করে জানার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেখানে আওয়ামী লীগ ব্যর্থ সেখানে জিয়া সফল ছিলেন।
Design and developed by ওয়েব হোম বিডি