রাষ্ট্রপতির কাছে বিএনপির আশা

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৭

রাষ্ট্রপতির কাছে বিএনপির আশা

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, রাষ্ট্রপতির কাছে আশা করব, তিনি সবার কথা শুনে একটি সার্চ কমিটি গঠন করবেন।

Manual2 Ad Code

আওয়ামী লীগ অনেক কথা বলেছে। সব কথা প্রকাশিত হয়নি। আমরাও অনেক কথা বলেছি। তিনি (রাষ্ট্রপতি) কোনও দলের নন, তিনি দেশের। তার উচিত সবার কথা শোনা। তিনি সরকারি দলের ইচ্ছা পূরণে নির্বাচন কমিশন গঠন করলে দেশের মানুষ মানবে না।

Manual8 Ad Code

শনিবার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

জিয়া পরিষদের প্রতিনিধি সম্মেলন উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ প্রমুখ।

Manual5 Ad Code

খালেদা জিয়া বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব হবে বিচার-বিশ্লেষণ করা, খবর নেওয়া-যাদের সার্চ কমিটিতে রাখা হবে তারা নিরপেক্ষ কিনা, মাথা সোজা করে, মেরুদণ্ড শক্ত করে নির্বাচন কমিশন গঠন করতে পারবে কি না।

Manual7 Ad Code

তিনি বলেন, আমাদের লক্ষ্যই হলো নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। জনগণ যেন ভোট দিতে পারে, সেই অধিকার ফিরিয়ে আনব। কামিয়াব আমরা হবোই।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code