দেশের ক্ষতি হলে দায়ি সরকার-রাষ্ট্রপতি : খন্দকার মোশাররফ

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৭

দেশের ক্ষতি হলে দায়ি সরকার-রাষ্ট্রপতি : খন্দকার মোশাররফ

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জনগণের মতামতকে উপেক্ষা করে সার্চ কমিটি, নির্বাচন কমিশন গঠন ও তাদের দ্বারা নির্বাচন হলে দেশে যে অশান্তি বা দেশের যা ক্ষতি হবে তার জন্য আওয়ামী লীগ সরকার এবং রাষ্ট্রপতিকে দায়ি থাকতে হবে।

Manual4 Ad Code

রবিবার ঢাকা রিপোর্টর্স ইউনিটিতে (ডিআরইউ) জাতীয়তাবাদি মহিলা দল কর্তৃক আয়োজিত ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, নিরপেক্ষ সার্চ কমিটি এবং নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি যদি জনগণের মতামতকে অনুভব করে সিদ্ধান্ত দেয় তবে জনগণের প্রত্যাশা পূরণ হবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code