সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগ জনগণকে বিভ্রান্ত করছে অভিযোগ করে, জনগণের প্রত্যাশা পূরণে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি একটি গ্রহণযোগ্য সার্চ কমিটি করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার সকালে রাজধানীর বনানীতে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারতে এসে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিভ্রান্তিমূলক কথা বার্তা বলে তারা জনগণের দৃষ্টিকে অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছে। রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রের অভিভাবক। আমাদের বিশ্বাস তিনি সকল দলের মতামতের ভিত্তিতে সকলের কাছে গ্রহণযোগ্য একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করবে।
Design and developed by ওয়েব হোম বিডি