রাষ্ট্রপতির কাছে আ’লীগ বড়, না রাষ্ট্র বড়?

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৭

রাষ্ট্রপতির কাছে আ’লীগ বড়, না রাষ্ট্র বড়?

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: সার্চ কমিটিতে আওয়ামী লীগের নামের প্রতিফলন ঘটলে তা প্রত্যাখান করা হবে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখন রাষ্ট্রপতিকে প্রমাণ করতে হবে তার কাছে আওয়ামী লীগ বড়, নাকি রাষ্ট্র বড়।

Manual7 Ad Code

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় নাগরিক সংসদ আয়োজিত আলোচনা সভায় এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খালেদা ইয়াসমিন। ‘২৫ জানুয়ারি বাকশাল গঠন দিবসকে গণতন্ত্র হত্যা দিবস পালন’ উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

তিনি বলেন, এখন দেখার বিষয়, রাষ্ট্রপতির কাছে জনগণের ইচ্ছা ও আকাঙ্খা পরাজিত হবে কী না?  নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করা রাষ্ট্রপতির জন্য অগ্নিপরীক্ষা।

তিনি বলেন, সার্চ কমিটিতে নামগুলো দলীয়ভাবে করা হলে বিএনপি তা মানবে না। তবে এর আগে আমরা নামগুলো দেখব। সেখানে আওয়ামী লীগের নামের প্রতিফলন ঘটলে তা সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code