রাগীব আলী ও তার ছেলের বিরুদ্ধে যুক্তিতর্ক ১ ফেব্রুয়ারি

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৭

রাগীব আলী ও তার ছেলের বিরুদ্ধে যুক্তিতর্ক ১ ফেব্রুয়ারি

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাই’র বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি মামলার (১১৪৬/০৫) যুক্তি তর্ক শুনানীর তারিখ পেছানো হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি যুক্তিতর্কের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার মামলার নির্ধারিত তারিখে মহানগর হাকিম-১ মাহবুবুর রহমান এ তারিখ ধার্য্য করেন।

Manual2 Ad Code

সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরো ছুটিতে থাকায় বৃহস্পতিবার মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতের মামলার শুনানী অনুষ্ঠিত হয়। এ আদালতে মামলার নথি না আসায় বিচারক শুনানী পিছিয়ে আগামী ১ ফেব্রুয়ারি নির্ধারণ করেন। রাগীব আলীর মালিকানাধীন মালনীছড়া চা বাগানের এসিস্ট্যান্ট ম্যানেজার মাহমুদ হোসেন চৌধুরী এবং আব্দুল মুনিম। এ সময় আদালতের কাঠগড়ায় রাগীব আলী ও তার ছেলে উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

এ মামলার মোট ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। একজন সাক্ষী মারা গেছেন। বাকি দুজনের সাক্ষ্য গ্রহণ হয়নি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code