লাশ দেখতে সুরঞ্জিতের বাসায় নেতাকর্মীদের ভিড়

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৭

লাশ দেখতে সুরঞ্জিতের বাসায় নেতাকর্মীদের ভিড়

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের লাশ দেখতে তার জিগাতলার বাসায় দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী ভিড় করছেন। রবিবার সকাল ৯টার দিকে তার লাশ জিগাতলার বাসায় নেওয়া হয়।

Manual1 Ad Code

সেখানে উপস্থিত হয়েছেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, আওযামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, দলের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, শরীফ নুরুল আম্বিয়া (জাসদ-আম্বিয়ার), বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন প্রমুখ।

Manual1 Ad Code

এছাড়াও সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় স্থানীয় নেতা ও শরীক দলের নেতারা উপস্থিত হয়েছেন।

এ সময় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ বলেন, তরুণ বয়স থেকে সুরঞ্জিত সেনগুপ্ত রাজনীতি করতেন। তার মতো একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান দেশে দ্বিতীয়জন আর নেই। তার অভাব অপূরণীয়।

Manual8 Ad Code

রবিবার ভোর চারটা ১০ মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জনয়াল আবেদীন রাষ্ট্রপতির শোক প্রকাশের কথা  জানিয়ে বলেন,  অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে  রাষ্ট্রপতি শোক প্রকাশসহ তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code