সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান ভোটারবিহীন সরকার নিম্ন আদালতকে কব্জা করে খালেদা জিয়াকে বিচারিক হয়রানী করছে। প্রায় প্রতি সপ্তাহেই এক থেকে দুইবার তাকে আদালতে হাজির থাকতে বাধ্য করা হচ্ছে।
সোমবার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বিরোধী দলের লক্ষ লক্ষ নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে চরম নিপীড়ণ করে যাচ্ছে সরকার।
তিনি বলেন, যেভাবে আওয়ামী লীগের দলীয় মনোভাবাপন্ন লোকদের দিয়ে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে তাতে তারা দলীয় মতাদর্শের বাইরে গিয়ে নিরপেক্ষ লোকদের দিয়ে তালিকা তৈরি করবেন কি না তা নিয়েও জনগণ যথেষ্ট শঙ্কিত।
Design and developed by ওয়েব হোম বিডি