সরকার জুলুমের পথ বেছে নিচ্ছে : ফখরুল

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৭

সরকার জুলুমের পথ বেছে নিচ্ছে : ফখরুল

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: ক্ষমতাসীনদের অপকর্ম ও নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে কথা বললেই সরকার প্রতিহিংসা চরিতার্থ করতে জুলুমের পথ বেছে নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual7 Ad Code

মঙ্গলবার দুপুরে বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

ফেনীর সোনাগাজীতে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ফখরুল ইসলাম সুজন সোমবার এক মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। ওই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেয়া হয়েছে।

Manual1 Ad Code

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বিরোধী দল ও ভিন্নমতের মানুষের ওপর বর্তমান শাসকগোষ্ঠীর নির্মমতা ও স্বেচ্ছাচারিতামূলক কর্মকাণ্ডে দেশবাসী এখন দিশেহারা। সুজনকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর ঘটনা বর্তমান সরকারের ধারাবাহিক নির্যাতন-নিপীড়নেরই অংশ।

Manual5 Ad Code

তার অভিযোগ, বিরোধী দলের ওপর নির্যাতনের একমাত্র লক্ষ্যই হচ্ছে বিএনপির নেতাকর্মীরা যাতে সরকারের স্বেচ্ছাচারিতা ও গণবিরোধী কার্যকলাপসহ স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তুলতে না পারে। কিন্তু সরকারের দুঃশাসনের বিরুদ্ধে জনগণ এখন ঐক্যবদ্ধ।

সুজনের বিরুদ্ধে করা মামলাকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করে বিএনপি মহাসচিব অবিলম্বে তা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code