সিইসি জনতার মঞ্চের লোক : বিএনপি

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৭

সিইসি জনতার মঞ্চের লোক : বিএনপি

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: সাবেক সচিব খান মোহাম্মদ নুরুল হুদার নেতৃত্বাধীন সদ্য নিয়োগ হওয়া পাঁচ সদস্যের নির্বাচন কমিশনে ক্ষুব্ধ ও হতাশ বিএনপি। নতুন ইসিকে ‘প্রত্যাখ্যান’ করে আজ সংবাদ সম্মেলন করতে পারে দলটি। গত রাতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে নির্বাচন কমিশনের নতুন নিয়োগ পাওয়া সদস্যদের নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা জানান, নুরুল হুদা ‘জনতার মঞ্চের’ লোক। এজন্য চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

একই সঙ্গে অন্য তিন কমিশনারও আওয়ামী লীগ সমর্থিত। বিএনপির দেওয়া তালিকা থেকে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। নুরুল হুদার নেতৃত্বে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। গত রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে বেরিয়ে এসে একাধিক নেতা এ তথ্য জানান। এদিকে নতুন নির্বাচন কমিশন নিয়ে আজ ২০-দলীয় জোটের সঙ্গে বৈঠক করবেন বেগম জিয়া। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলেও বৈঠক সূত্র জানায়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আবদুল মঈন খান অংশ নেন।

Manual1 Ad Code

জানা যায়, আজ রাত সাড়ে ৮টায় ২০-দলীয় জোটের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকের পর তিনি নিজেও কিংবা দলের মহাসচিব নতুন নির্বাচন কমিশন নিয়ে সংবাদ সম্মেলন করতে পারেন। বৈঠকে অংশ নেওয়া স্থায়ী কমিটির একজন সদস্য জানান, একজন সদস্য সাবেক সচিব মাহবুব তালুকদার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নন বলে মনে হয়েছে। তবে দৈনিক মানবজমিনে লেখালেখি করতেন। বিএনপি সমর্থিতও নন। তবে অন্য সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। স্থায়ী কমিটির আরেক সদস্য জানান, এদের কেউই বিএনপির কাছে পরিচিত মুখ নন। সুতরাং একতরফাভাবে কমিশন মেনে নেওয়া হবে না। বিএনপি এই ইসিকে প্রত্যাখ্যান করছে। এ নিয়ে আনুষ্ঠানিকভাবেও জানানো হবে। এর প্রতিবাদে শিগগিরই কর্মসূচি দেওয়া হবে। বিডিপ্রতিদিন

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code