সুশীল সমাজসহ সবার কাছেই নতুন ইসি গ্রহণযোগ্যতা পেয়েছে : কাদের

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৭

সুশীল সমাজসহ সবার কাছেই নতুন ইসি গ্রহণযোগ্যতা পেয়েছে : কাদের

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে প্রধানমন্ত্রীর পছন্দেরই প্রতিফলন ঘটেছে বিএনপির এই বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শুধু প্রধানমন্ত্রীই নয় বরং এতে জনমতেরই প্রতিফলন ঘটেছে।

তিনি বলেন, আগামী নির্বাচনে নতুন ইসির অধীনে বিএনপি নির্বাচনে আসবে। সুশীল সমাজসহ সবার কাছেই নতুন ইসি গ্রহণযোগ্যতা পেয়েছে। বৃক্ষ তোমার নাম কী ফলে পরিচয়। ফলাফলে বোঝা যাবে কেমন ইসি হয়েছে।

Manual5 Ad Code

বুধবার দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে তৃতীয় শীতলক্ষ্যা নির্মাণকাজের চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে তৃতীয় শীতলক্ষ্যা নির্মাণকাজের জন্য সাড়ে ৪শ কোটি টাকার নির্মাণ প্রকল্পে চুক্তি সই হয়েছে। এতে সহায়তা করবে সৌদি আরব।

Manual8 Ad Code

চীনা প্রতিষ্ঠান চাইনু হাইড্রো কর্পোরেশন লিমিটেড এবং সড়ক ও জনপথ বিভাগের মধ্যে এ চুক্তি সই হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী আবু আলম হাসান এবং চীনা প্রতিষ্ঠানের পক্ষে লিউ লিউ সঙ চুক্তিতে সই করেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code