সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: চিকিৎসা সেবায় সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল পাচ্ছে ত্রিশকোটি টাকার নতুন যন্ত্রপাতি। ইতোমধ্যে এসব যন্ত্রপাতি ক্রয়ের টেন্ডার সম্পন্ন হয়েছে।
এসব যন্ত্রপাতিসমূহের মধ্যে রয়েছে একটি সিটিস্ক্যানিং মেশিন, একটি এমআরআই মেশিন, ক্যান্সার রোগ নিরাময় ও নির্ণয়ের জন্য একটি কভাল্ট মেশিন, একটি থেরাপি মেশিন ও চারটি অত্যন্ত ব্যয়বহুল মেশিন কেনা হয়েছে।
শিগগিরই এসব যন্ত্রপাতি ওসমানী মেডিকেলে আনা হবে।
গত ৩১ জানুয়ারি এর টেন্ডারটি অনুমোদন হয়েছে। অনুমোদনের বিষয় নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সহ-সভাপতি এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ চৌধুরী।
টেন্ডার কমিটির সভাপতি ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী। তিনি জানান- গত ৩১ জানুয়ারি সিলেট সরকারি এএমএজি ওসমানী মেডিকেল কলেজ ত্রিশকোটি টাকার যন্ত্রপাতি কেনার টেন্ডার হয়েছে।
এছাড়াও ২৬ জানুয়ারি বৃহস্পতিবারে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন সিলেট সফরকালে আইসিইউ রোগীদের চিকিৎসার জন্য তিনটি ভেন্টিলেটর মেশিন প্রদান করেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি