হাঁটু ভাঙা বিএনপি আ’লীগ চায় না

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৭

হাঁটু ভাঙা বিএনপি আ’লীগ চায় না

Manual1 Ad Code

সুরমা মেইল ডটকম :: প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাতুলতা না করে আগামী নির্বাচনের প্রস্তুতি নিন। ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমরা এমন হাঁটু ভাঙা বিএনপি চাই না।

Manual3 Ad Code

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান করেন।

নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির অসন্তোসের সমালোচনা করে হাছান বলেন, সার্চ কমিটি বরণ্য ব্যক্তিদের নিয়ে ইসি গঠন করেছে। এরপরও বিএনপি প্রশ্ন তুলেছে। বিএনপির প্রতিক্রিয়া দেখলে মনে হয়, আল্লাহ পাক ফেরেস্তা পাঠালেও তারা রাজনৈতিক গন্ধ খুঁজবে। আল্লাহ ইবলিশ শয়তানকে খুশি করতে পারে নাই, বিএনপিকেও করতে পারবে না।

Manual8 Ad Code

হকারদের পাশে আওয়ামী লীগ সব সময়ই আছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, আমি আশা করব সিটি করপোরেশন কর্তৃপক্ষ হকারদের সাথে বসে আলোচনার মাধ্যমে একটা বাস্তব সমাধান করবে। উন্নত বিশ্বে হলিডে মার্কেট রয়েছে এখানেও তার ব্যবস্থা করা যেতে পারে। এছাড়া যেসব স্থানে হকার বসলে সাধারণ মানুষের সমস্যা হবে না, সেসব স্থানে তাদের ব্যবসা করার অনুমতি দেয়া যেতে পারে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code