দুর্নীতি মামলায় খালেদাসহ সব আসামীকে হাজিরের নির্দেশ

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৭

দুর্নীতি মামলায় খালেদাসহ সব আসামীকে হাজিরের নির্দেশ

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব আসামিকে হাজিরের নির্দেশ দিয়ে আগামী ২ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

Manual2 Ad Code

বুধবার ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক হোসনে আরা বেগমের আদালতে এ দিন ধার্য করেন।

মামলার বিবরণে জানা গেছে, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়া এবং তার মন্ত্রিসভার ১০ সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা দায়ের করা হয়।

চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অব চায়না ন্যাশনাল মেশিনারিজ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের (সিএমসি) সঙ্গে বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তির মধ্য দিয়ে রাষ্ট্রের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতির অভিযোগ আনা হয় এ মামলায়।

Manual4 Ad Code

ওই বছর ৫ অক্টোবর ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে দুদক। পরে এ মামলার বৈধতা প্রশ্নে রিট করে করেন তিনি। ওই সময় হাইকোর্ট স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন। পরে দুদকের আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে ফের এ মামলা সচল হয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code