শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না : দুদু

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৭

শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না : দুদু

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন ঢাকা মহানগর আয়োজিত নিরপেক্ষ সহায়ক সরকারের দাবিতে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

Manual5 Ad Code

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শামসুজ্জামান দুদু বলেন, আপনি ভালো রেফারি নন। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনসহ বিগত দিনের সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ নির্বাচন আপনার অধীনে কেমন হয়েছে জাতি দেখেছে। আপনি (প্রধানমন্ত্রী) আপনার দল আর নৌকা ছাড়া কিছুই দেখেন না। সে জন্য সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনকালীন সহায়ক সরকার প্রয়োজন, তাছাড়া সুষ্ঠ নির্বাচন হতে পারে না। আর এটির ফর্মুলা কেমন হবে, আপনি উদ্যোগ নিলে দেশের রাজনীতিবিদ ও বুদ্ধিজীবিরা আপনাকে সহযোগিতা করবে।

গণতন্ত্রের ক্ষেত্রে আগামী দিনেও বিএনপি ও ২০ দলীয় জোট আপস করবে না জানিয়ে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আমাদের যে আন্দোলন চলছে, তা আগামী দিনেও অব্যাহত থাকবে।

Manual8 Ad Code

আয়োজক সংগঠনের উত্তরের সভাপতি মোস্তফা গাজীর সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সংগঠনের কেন্দ্রীয় কমটির সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code