সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, আমরা ঋণ চাই না, চাই অনুদান।
রবিবার জাতীয় সংসদ ভবনের আইপিডি কনফারেন্স হলে ‘জলবায়ু অভিঘাত হতে বাংলাদেশের উপকূল সুরক্ষা, বর্ষায় সামুগ্রিক জোয়ারের প্লাবন থেকে রক্ষায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। কোস্ট ট্রাস্টের সহযোগিতায় পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির কার্যালয় এ আলোচনা সভার আয়োজন করে।
হাছান মাহমুদ বলেন, পদ্মা সেতুতে ব্যর্থ হয়ে বিশ্বব্যাংক জলবায়ু নিয়ে ঋণ দিয়ে বাংলাদেশের সঙ্গে ব্যবসা করতে চায়। কিন্তু আমরা ঋণ চাই না, চাই অনুদান। কারণ কোনো প্রকার ভূমিকা না থাকলেও বাংলাদেশ জলবায়ু সংকটের অসহায় শিকার। এ সংকটের মধ্য দিয়ে না গেলে প্রতিবছর বাংলাদেশের জিডিপি আরো ১ দশমিক ৫ থেকে ২ শতাংশ হতো।
এসময় পানি বিশেষজ্ঞ ড. অধ্যাপক আইনুন নিশাদ বলেন, উপকূলের মানুষকে সঙ্গে নিয়ে উপকূল ব্যবস্থাপনা করতে পারলেই বাংলাদেশ রক্ষা পাবে।
Design and developed by ওয়েব হোম বিডি