সংবিধানের বাইরে যাওয়ার ক্ষমতা নেই : নাসিম

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৭

সংবিধানের বাইরে যাওয়ার ক্ষমতা নেই : নাসিম

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সংবিধানে যা আছে তাই হবে। সংবিধানের বাইরে যাওয়ার ক্ষমতা নেই। ফরমুলা দিয়ে আহেতুক ধূম্রজাল সৃষ্টির কোনো দরকার নেই।

Manual3 Ad Code

রবিবার বিকেলে রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গণআজাদী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

Manual4 Ad Code

তিনি বলেন, গণতান্ত্রিক ধারায় আগামী দুই বছর পর দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠন হয়েছে। কমিশন কাজও শুরু করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের ফরমুলা দিয়ে লাভ হবে না। সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code