বিজয় অর্জন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৭

বিজয় অর্জন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে

Manual7 Ad Code
সুরমা মেইল ডেস্ক :: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। যে গণতন্ত্র হারিয়ে গেছে, তাকে পুনরুদ্ধারে সংগ্রাম চালিয়ে যাওয়া হবে। বিজয় অর্জন না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।
মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে দলের এই সংকল্পের কথা জানান তিনি।
ক্ষমতাসীন দলের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, একুশের চেতনা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার, মুক্তিযুদ্ধের চেতনাও ছিল গণতন্ত্র। আজকে দেশকে গণতন্ত্রহীন রেখে ক্ষমতাসীনরা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করছে। বর্তমান প্রেক্ষাপটে মানুষের সব অধিকার কেড়ে নেয়া হয়েছে, গণতন্ত্র নিহত হয়েছে।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code