২৫ ফেব্রুয়ারি জাতীয় শোক দিবস ঘোষণার দাবী বিএনপির

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৭

২৫ ফেব্রুয়ারি জাতীয় শোক দিবস ঘোষণার দাবী বিএনপির

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সেনাবাহিনীর সদস্যদের হত্যাকাণ্ডের দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে এ ঘটনার রহস্য উদ্‌ঘাটনের দাবি জানিয়েছে দলটি।

Manual5 Ad Code

শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানান।

বিএনপির এই নেতা বলেন, পূর্বপরিকল্পিত এ হত্যাকাণ্ডে অনেকের সাজা হয়েছে। আবার অনেকে অধরা রয়ে গেছেন। এ ঘটনার সঙ্গে ক্ষমতাসীনদের অনেকের জড়িত থাকার কথা শোনা গেলেও সেগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

Manual1 Ad Code

গ্যাসের দাম বাড়ানো প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, কেবল সীমাহীন লুটপাটের জন্য গ্যাসের দাম বাড়ানো হয়েছে। গ্যাসের মূল্যবৃদ্ধির খরচ পড়বে সাধারণ মানুষের ঘাড়ে। আর এর প্রভাব পড়বে অন্য সেক্টরে।

তিনি দাবি করেন, এই সরকার জনগণকে ত্যাজ্য করেছে। তিনি গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানান।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code