জনগণকে জিম্মি করে অরাজক সৃষ্টি করছে ক্ষমতাসীনরা : ফখরুল

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৭

জনগণকে জিম্মি করে অরাজক সৃষ্টি করছে ক্ষমতাসীনরা : ফখরুল

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমগীর বলেছেন, ব্যক্তিগত ও দলীয় স্বার্থে ক্ষমতাসীনরা দেশের জনগণকে জিম্মি করে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে। এই সরকার সম্পূর্ণ ভাবে ব্যর্থ হয়েছে।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

Manual6 Ad Code

মির্জা ফখরুল বলেন, চলমান পরিবহন ধর্মঘটে সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী ইন্ধন যোগাচ্ছেন। মানুষকে দুর্ভোগে রেখে হীন স্বার্থোদ্ধারে লিপ্ত হয়েছেন। এসময় সরকার সবক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

Manual3 Ad Code

মির্জা ফখরুল বলেন, আমাদের দেশে যে সরকার আছে সেটি দখলদার সরকারের মত জনগণের প্রতিনিধিত্ব মূলক নয়। সমস্ত বাংলাদেশের মানুষ আজ নিরাপত্তায় ভুগছে।

Manual5 Ad Code

লে. জে. (অব.) মাহবুবুর রহমানের সভাপতিত্বে এসময় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code