জাফলংয়ের পিয়াইন নদী থেকে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৭

জাফলংয়ের পিয়াইন নদী থেকে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

Manual6 Ad Code

আলী হোসেন, গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদীতে নিখোঁজের আট দিন পর এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

Manual6 Ad Code

বুধবার পিয়াইন নদীর লামাপুঞ্জি এলাকা থেকে গোয়াইনঘাটের থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত শ্রমিক উপজেলার আমবাড়ি হাওর গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র তাজ উদ্দিন।

Manual1 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি রাতে লামাপুঞ্জি এলাকায় পিয়াইন নদীর বালুচলের খুপরি ঘরে ঘুমিয়ে ছিল সে। হঠাৎ করে  উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের স্রোতে তলিয়ে যান তাজ উদ্দিন। দুপুরে স্থানীয় লোকজন লামাপুঞ্জি এলাকায় তাজ উদ্দিনের লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে গোয়াইনঘাট থানার এস আই হারুন আর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করেন।

গোয়াইনঘাট থানার ওসি মো. দেলওয়ার হোসেন জাফলংয়ের পিয়াইন নদীতে নিখোঁজের আট দিন পর শ্রমিকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই পুলিশ স্বজনদের কাছে নিহতের লাশ হস্তান্তর করে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code