অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিচ্ছে সরকার : ফখরুল

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৭

অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিচ্ছে সরকার : ফখরুল

Manual2 Ad Code
সুরমা মেইল ডেস্ক :: গ্যাসের দাম কোনোভাবেই বাড়ানো যাবে না মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গ্যাসের দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত গণবিরোধী, অযৌক্তিক। গ্যাস কোম্পানিগুলো এ থেকে ব্যবসা করছে ক্ষমতাসীনরা। বর্তমান সরকার জনগণের কাছে কোনো জবাব দিতে হয় না। এ কারণে তারা এই অগণতান্ত্রিক সিদ্ধান্তগুলো নিচ্ছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালনকালে মির্জা ফখরুল ইসলাম এ দাবি জানান।
তিনি বলেন, এখন সময় হয়েছে জেগে উঠবার। সময় হয়েছে আমাদের প্রতিবাদ ও সোচ্চার হওয়ার। একটি নিরেপেক্ষ সরকারের অধীনে সকলের অংশ গ্রহণমূলক নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠা শান্তিপূর্ণভাবে এই সরকারকে আমরা বাধ্য করবো।
দলের নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, এই ধরনের কর্মসূচি (বিএনপির অবস্থান কর্মসূচি) গণবিরোধী ও রাষ্ট্রবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code