খাদিজা হত্যাচেষ্টা মামলার রায় ঘোষণা বুধবার

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৭

খাদিজা হত্যাচেষ্টা মামলার রায় ঘোষণা বুধবার

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস হত্যাচেষ্টা মামলার রায় আগামী ৮ মার্চ বুধবার ঘোষণা করা হবে।

Manual1 Ad Code

রোববার বেলা সোয়া ২টার দিকে মহানগর দয়রা জজ আদালতের বিচারক  আকবর হোসেন মৃধার রায়ের এ তারিখ ঘোষণা করেন। এর আগে গত বুধবার রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরোর আদালতে থেকে মামলাটি মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।

Manual8 Ad Code

আদালতের রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ৮ মার্চ আলোচিত এ মামলার রায় ঘোষণার তারিখ ঘোষণা করেছেন  মহানগর দয়রা জজ আদালতের বিচারক  আকবর হোসেন মৃধা। ওই দিন সকাল সাড়ে ১১টায়  বাংলায় এ রায় ঘোষণা করা হবে।

এপিপি মাহফুজুর রহমান জানান, যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত আগামী খাদিজা হত্যাচেষ্টা মামলার রায় ঘোষণার জন্য ৮ মার্চ তারিখ নির্ধারণ করেন। এর আগে গত ১মার্চ রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে খাদিজার মামলাটি মহানগর দায়রা জজ আদালতে নেয়া হয়। এ মামলায় মোট ৩৭ জন সাক্ষীর মধ্যে আদালত ৩৪ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। সর্বশেষ গত ২৬ ফেব্রুয়ারি আদালতে মামলার একমাত্র আসামী বদরুল ইসলামের বিরুদ্ধে সাক্ষ্যদেন খাদিজা।

খাদিজার ওপর হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলাটি সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে বিচারাধীন রয়েছে। মামলার একমাত্র আসামী বদরুল ইসলাম। বদরুলকে একমাত্র আসামী করে এই মামলাটি দায়ের তার চাচা আবদুল কুদ্দুস। গত বছরের ৫ অক্টোবর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বদরুল। এরপর ওই বছরের ৮ নভেম্বর খাদিজা হত্যা চেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার এসআই (সাবেক) হারুনুর রশীদ আদালতে চার্জশিট দাখিল করেন। পরে ১৫ নভেম্বর আদালতে চার্জশিট গৃহিত হয়। এরপর ২৯ নভেম্বর আদালত বদরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। পরে ৫ ডিসেম্বর, ১১ ডিসেম্বর ও ১৫ ডিসেম্বর আদালতে সাক্ষ্য দেন ৩৪ জন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code