’সরকার বিএনপিকে বলে, জামায়াত ছেড়ে আসুন’

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৭

’সরকার বিএনপিকে বলে, জামায়াত ছেড়ে আসুন’

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জামায়াতের তো নিবন্ধন বাতিল হয়েছে, কিন্তু নিবন্ধন ফেলে দিলে কী হবে? এতে কী জামায়াতের কিছু হয়েছে? এরপরও তো সরকার বিএনপিকে বলে, জামায়াতকে ছেড়ে আসুন। জামায়াত ছেড়ে আসুন, এটা সরকারের রাজনৈতিক কৌশল।

রবিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বীর উত্তম শহীদ জিয়া ও গবেষণা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

‘মুক্তিযুদ্ধের চেতনা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এ সভায় সরকারকে উদ্দেশ্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ১৯৭৩ সালে পাকিস্তানের পক্ষে ৪৩জন সংসদ সদস্য স্বাক্ষর করেছিলেন। তাদের বিচার কেনো করছেন না। তাদের নামের তালিকা কেনো প্রকাশ করছেন না। কারণ তারা নৌকা মার্কা ও আওয়ামী লীগের নেতা!

Manual1 Ad Code

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, কোন আপস নয়, সংগ্রাম। সংগ্রাম ছাড়া বিকল্প কোন পথ নেই। নির্বাচনে অংশ্রগ্রহণ না করলে নিবন্ধন বাতিল হয়ে যাবে, এ জুজুর ভয় দেখিয়ে লাভ হবে না।

Manual7 Ad Code

কিয়ামত পর্যন্ত হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলে সাফ জানিয়ে দেন গয়েশ্বর। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে নৌকার মাঝি ডুবে যাবে মন্তব্য করে গয়েশ্বর বলেন, এ ভয়ে সরকার সুষ্ঠু নির্বাচন দিতে চায় না। কারণ কয়েক দিন আগে গোপালগঞ্জের কয়েক জনের সঙ্গে আমার কথা হয়, তারা আমাকে বলেন, আপনারা সুষ্ঠু নির্বাচন চান। কিন্তু সুষ্ঠু নির্বাচন হলে আমাদের আপার কী হবে?

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code